ইশরাকের রিমান্ডের আবেদন নাকচ

প্রকাশ : 08 Jul 2024
ইশরাকের রিমান্ডের আবেদন নাকচ



স্টাফ রিপোটার: পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হোসেকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়।


ইশরাক হোসেন আইনজীবী জানান, পল্টন থানায় করা একটি মামলার রিমান্ড শুনানীর জন্য সোমবার তাকে আদালতে হাজির করা হয়েছে। দুপুরের ইশরাককে রাষ্ট্রপক্ষ রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তা বাতিল করে আগামী ২৩ জুলাই শুনানীর দিন ধার্য করেন।  


গত ১৯ মে উচ্চ আদালতের ছয় সপ্তাহের আগাম জামিন শেষে ঢাকার মহানগর ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন বাতিল করে জেলে পাঠিয়ে দেন।আদালত। সেইসাথে রাজধানীর বিভিন্ন থানায় করা আরো ১২ টি মামলায় জামিন মঞ্জুর করে আদালত। 


উল্লেখ্য, গত ২৮ শে অক্টোবর  বিএনপির মহাসমাবেশ ঘিরে সংর্ঘষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নামে ১৩ টি মামলা হয়।


সম্পর্কিত খবর

;