বগুড়া অফিস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিন শুধু একটি ভোটের দিন নয়, এটি হবে দেশের ভাগ্য গড়ার দিন ও দেশ গড়ার দিন। তিনি বলেন, ভবিষ্যতের রাজনীতি হবে মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার রাজনীতি।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে। রাজনীতির মূল লক্ষ্য হবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ ঘিরে এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments