পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারও সেরা রাজশাহী সিটি কর্পোরেশন।পর পর ৩য় বারের মত ২০২৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেছে (রাসিক)। জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানে ২০২১,২০২২ ও ২০২৩ সালে ১ম স্থান অর্জন স্বীকৃতি লাভ করেছে।
“জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্য নিয়ে ৬ অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের কাছে থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।
এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রার জেনারেল মোঃ যাহিদ হোসেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ মাহমুদুল হোসাইন খান,স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি দীপিকা শর্মা ও ডেপুটি রেজিষ্ট্রার জেনারেল ড. আবু নছর মোহম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments