স্টাফ রিপোর্টার: সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আংশিক পুড়ে গেছে বলে জানানো তথ্য সঠিক নয়। মঙ্গলবার ( ২২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদ রউফ।
এরআগে এ হত্যা মামলার ডিবিতে থাকা নথি অংশিক পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এর কিছুক্ষণ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদ রউফ। তিনি বলেন, কোনো নথি পুড়ে গেছে এধরনের নিউজ সঠিক নয়।
এদিকে, বিবিন্ন গণমাধ্যমে প্রচারিত সাগর-রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে এক বিশেষ বিবৃতিতে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) । ডিএমপির মিডিয়া ও পাবলিক রিরেশন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট।
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করতে টাক্সফোর্স আরও ৬ মাসের সময় চেয়েছে হাইকোর্টে। আদালত তা মঞ্জুর করেছেন।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মামলায় বাদীপক্ষের শুনানিতে ছিলেন আইনঝীবী শিশির মনির। আর রিটতারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজারবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন । পরদিন ভোরে তাদের ক্ষ-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments