ডেস্ক রিপোর্ট: ভূমি মন্ত্রণালয়ের ১৩-১৬তম গ্রেডের 'কম্পিউটার অপারেটর', 'সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর' এবং 'অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর'-এর শূন্য পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা অংশের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে মোট ৩০১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।ভূমি মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান এতথ্য জানিয়েছেন।
ভূমি মন্ত্রণালয় থেকে ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত "ভূমি মন্ত্রণালয়ের গ্রেড-১৩তম হতে গ্রেড-১৬তম ৩য় শ্রেণির শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীর তালিকা" শীর্ষক বিজ্ঞপ্তিতে জানানো হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৪-১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ ঢাকার নীলক্ষেতে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক পোর্টাল/ওয়েবসাইট https://minland.gov.bd থেকে জানা যাবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments