বরিশাল অফিস: বরিশাল নগরে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র ও সাকিয়া সুলতানার নেতৃত্বে ১৭ জুলাই দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে সহায়তায় থাকা ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এসআই মো. রমজান আলী জানান, অভিযানে নগরের মেসার্স ওয়েস্টার্ন ফার্মেসীর প্রোপাইটর মো. আ. আলাম, এম.এস. পেস্ট্রি সপের প্রোপাইটর মো. মুছা আকন, ঘরোয়া হোটেল অ্যান্ড সুইটসের প্রোপাইটর মো. নাঈম, রোজ বিলাস বিরিয়ানি হাউসের প্রোপাইটর মো. মিজানুর রহমান ও ডায়মন্ড রেস্তোরার প্রোপাইটর মো. রায়হানগণকে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ঔষধ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ এবং ৫১ ধারা মোতাবেক ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments