জাবি প্রতিনিধি: আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ২৪ জুন পর্যন্ত। এছাড়া ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা যুগবার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে থেকে ২৪ জুন ঠিক করা হয়েছে।’
গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে ৫টি ইউনিটের স্থলে ৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments