রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ খোকন সেরনিয়াবাতের নৌকার সমর্থনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি ব্যাপক গণসংযোগ করেছেন।
৬ জুন মঙ্গলবার দিনভর তিনি নগরীর ১৮ ও ৩০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি স্মার্ট বরিশাল বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত ৭৫'র ১৫ আগস্ট কালরাতে গুলিবিদ্ধ সৎ ও আদর্শবান আবুল খায়ের আব্দুল্লাহ্ খোকন সেরনিয়াবাতকে
আগামী ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মেয়র পদে জয়যুক্ত করার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। তার সঙ্গে এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments