সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়।বিরতিহীনভাবে চলবে বেলা ৪টা পর্যন্ত। এই প্রথমবার সিলেটে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। ব্যপক উৎসাহ উদ্দীপনায় ভোট দিতে দেখা যাচ্ছে মানুষকে।
নগরীর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষনীয়।বিশেষ করে নবগঠিত ওয়ার্ডগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
সিসিকের নবগঠিত ৩১,৪০,৪১,৪২ নাম্বার ওয়ার্ড ঘুরে দেখা যায় ব্যপক আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন ভোটাররা।এরমধ্যে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
কয়েকজন ভোটারদের সাথে কথা বললে তারা জানান,নবগঠিত ওয়ার্ড এবং প্রথমবার ইভিএমএ ভোট গ্রহণ হচ্ছে,তাই ভোটার উপস্থিতি বেশি,অনেকেই ইভিএম এ ভোট দেয়ার আগ্রহ থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন।
নবগঠিত ওয়ার্ড ছাড়াও সিসিকের বিভিন্ন ওয়ার্ডের চিত্র প্রায় একই। সব জায়গায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।গত কয়েকদিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে,তবে আজকে সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ভোটারদের কেন্দ্রে পৌছাতে বেগ পেতে হচ্ছে না।যদিও বৃষ্টি শুরু হওয়ার সম্ভবানা রয়েছে।
এদিকে সিলেট শহর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে প্রশাসনের বিভিন্ন বাহিনী। প্রতি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ,র্যাব,আনসার বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রের আশেপাশে দেখা গিয়েছে।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট কার্যক্রম একটানা বিকেল ৪ পর্যন্ত চলবে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments