রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে বিদ্যুৎ স্পর্শে তপন গাইন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে তেতলা গ্রামের অনিল গাইনের ছেলে। অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ অফিসের গাফেলতিতে এ দূর্ঘটনা। ২৪ মে বুধবার দুপুরে তপন গাইন বাড়ির পাশের খালে মাছ শিকারের চাই পাততে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে ডুবে যায়। বিকাল সাড়ে তিন টার দিকে প্রতিবেশী নির্মল গাইন নৌকায় ওই স্থানে গেলে তার বৈঠায় পানির তলদেশে তপনের অস্তিত্ব টের পান। এসময় তিনি ও বিদ্যুৎ অফিসের লাইনম্যানসহ স্থানীয়রা আগের দিন সন্ধ্যায় ঝড়ে পরে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়ানো মৃত অবস্থায় তপনকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ২৩ মে সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে তেতলা গ্রামে গাইন বাড়ির পাশে খাল ও জমির পানিতে বিদ্যুতের তার ছিড়ে পরে থাকার বিষয়টি বার বার মুঠোফোনে জানালেও বিদ্যুৎ অফিস কোন পদক্ষেপ নেয়নি। ২৪ মে বিকালে পল্লী বিদ্যুত অফিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে এর পূর্বেই তপন গাইনের মর্মান্তিক মৃত্যু হয়। এ প্রসঙ্গে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র বানারীপাড়া জোনাল অফিসের এজিএম প্রকৌশলী মতিউর রহমান বলেন, ২৪ মে বুধবার সকালে ওই এলাকায় বিদ্যুৎ নেই এ খবর পেয়ে লাইনম্যানদের পাঠালে বিকালে তাদের উপস্থিতিতে তপন গাইনের মরদেহ পাওয়া যায়। শারিরীক অসুস্থতার কারনে তিনি ঘটনাস্থলে যেতে না পারায় পরে প্রকৌশলী আ. আলিমকে পাঠান বলেও জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments