পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার (৩৪) আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ৫ আদালতের বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে পাঁচদিনের পুলিশি রিমান্ড শেষে রাজশাহী মেট্রোপলিটন আদালত ৫ এ হাজির করা হয়। এরপর রাজপাড়া থানা পুলিশ পুনরায় সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁছদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন মিয়া।
এসময় তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করেন। পুলিশ দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা কারেন। সেই মামলায় বৃহস্পতিবার আবারও আসামি লিমন মিয়াকে রিমান্ড দেন আদালত।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments