সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদরের শরিফপুরে বাসের চাপায় ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরো দুইজন। পরে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২ মার্চ) সকাল ৮টার দিকে শরিফপুর ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি রাজিব বাস জয়রামপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত হন ইজিবাইকের চার যাত্রী। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।এছাড়াও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয় ও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
আবু ফয়সল মো: আতিক আরো জানান- দূর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসটির চালক ও তার সহযোগী। যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিতে অগ্নিসংযোগ করে এলাকার বিক্ষুব্ধ জনতা।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাস শ্রমিকরা শহরের পৌর ও টাঙ্গাইল বাসস্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে।
এসময় জেলা বাস শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, বাসটি পুড়িয়েছে দুস্কৃতিকারী আওয়ামী লীগের প্রেতাত্মারা। আমরা পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিলাম। কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্য এই দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তানা হলে আমরা ধর্মঘটের ঘোষনা দিবো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments