স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সাইকোলজি যদি সাইন্স হয় তাহলে সাইকোমেট্রিক্স হলো টেকনোলজি। এটি একটি বিচিত্র বিষয়। আমরা মানুষকে নিয়ে ডিল করি ।সাইকোলজি নিয়ে আলোচনা করি। গবেষণা করি। কোন কিছু করতে মেজারমেন্ট করতে হয়, থিসিস হিসেবে ইন্সট্রুমেন্ট ব্যবহৃত হয়। বিভিন্ন গবেষণা, বিভিন্ন থিসিসে ভেরিয়েশন হয়। বিভিন্ন ক্ষেত্রে আই কিউ টেস্ট এর প্রয়োজন হয়। আমাদের নিজস্ব আই কিউ টেস্ট নাই। তাহলে নির্ভরযোগ্য ডাটা পাব কিভাবে? আমাদের দেশের উপযোগী আই কিউ টেস্ট করার চেষ্টা করেছিলাম। ফান্ডের অভাবে সেটি হয়ে ওঠেনি। বিভিন্ন রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে আই কিউ টেস্ট খুবই প্রয়োজন। কারণ তার ক্যাপাবিলিটি রয়েছে কিনা সেটির জন্য সাইকোলজিস্ট টেস্ট খুবই প্রয়োজন।দেশের উপযোগী করে আই কিউ টেস্ট তৈরি করতে হবে। সরকারিভাবে অন্যান্য ক্ষেত্রে যাতে ইনপুট করা যায়। সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সাইকোমেট্রিক্স এর প্রয়োজনীয়তা রয়েছে- এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। টেস্টগুলো যথেষ্ট নির্ভরযোগ্য হওয়া প্রয়োজন। তাহলে মানুষ মনে করবে এটা প্রয়োজন, অ্যাপলিকেবল করা যায়।
উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকোমেটরিক্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমদ বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ'র ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ তানভীর ইসলাম, আইইউবিএটি'র প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ডাক্তার মোঃ কামাল উদ্দিন।
উপদেষ্টা বলেন, মানসিকভাবে সুস্থ জাতি গঠনে মনোবিজ্ঞানের গুরুত্বকে সমাজে ছড়িয়ে দিতে হবে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বরাদ্দ আরো বাড়ানোর উপর জোর দেন ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments