পিরোজপুর অফিস : আসন্ন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবির পক্ষে মঠবাড়িয়া উপজেলায় একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় মঠবাড়িয়া পৌরসভার সামনে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু। সভায় মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মীসভায় দলের সাংগঠনিক অবস্থা, আসন্ন সংসদ নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দলের পিরোজপুর জেলা সদস্য সচিব বশির আহমেদ। তিনি দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি পিরোজপুর জেলা সিনিয়র নেতা তৌনিক-উল-হক, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল ইসলাম সোহেল, পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাফিজ উদ্দিন, শংকরপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সংগঠিত কার্যক্রমের মাধ্যমে জাতীয় পার্টি পিরোজপুর-৩ আসনে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে। সভায় দলীয় কার্যালয়সংক্রান্ত কিছু সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় এবং সেগুলো সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments