ডেস্ক রিপোর্ট: পুলিশের ৭৩ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৩১ মে) ৪৬ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্তরা হলেন: গাজীপুর হাইওয়ে পুলিশের আলী আহমদ খান, ঢাকার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, রাজশাহী নৌ-পুলিশের দীন মোহাম্মদ, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ শাহ জালাল, সিআইডির বেগম নাছিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, সিআইডির বিজয় বসাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সিআইডির পুলিশ সুপার মো. এনামুল কবির, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার এম এ মাসুদ, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আ, স, ম মাহাতাব উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী, পুলিশ সদরদপ্তরের এআইজি মহিউল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ঢাকা ১৩ আর্মড পুলিশের অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এছাড়া রাজশাহীর উপকমিশনার এ এফ এম আনজুমান কালাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এসপির পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিআইডির মো. দেলোয়ার হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিআইডির মো. মিজানুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডির পুলিশ সুপার সামসুন নাহার, খুলনা রেঞ্জ অফিসের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুন, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সদরদপ্তরের এআইজি পংকজ চন্দ্র রায়, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের অফিসের নাবিলা জাফরিন রীনা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মোকতার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মুহাম্মদ সাইফু ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments