বুলবুল আহমেদ, নাটোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সেই বাকশাল ভেঙে দিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আবার সেই গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল স্বৈরশাসক এরশাদের আমলে, পরবর্তীতে সেই স্বৈরাচার শাসকের হাত থেকে ৯০-এ বাংলাদেশকে রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুর উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
পুতুল আরো বলেন, ৭ নভেম্বরের তাৎপর্য থেকে বাংলাদেশের জনগণ বহু বছর দূরে রাখা হয়েছিল। সিপাহী ও জনগণের অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে যতবার গণতন্ত্র এসেছে, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে এসেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে আবারও স্বৈরশাসকদের দ্বারা গণতন্ত্র অবরুদ্ধ করা হয়। ২৫ সালে এসে আবারও বাংলাদেশ মুক্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে।
পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments