আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়েন উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় একাধিক বহুতল আবাসিক ববনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৭২ জন, যাদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হংকং ফায়ার সার্ভিস ডিপারমেন্ট।
অন্গিদদ্ধ ও আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এখনো নিখোঁজ ২৭৯ জনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রকাশিত প্রতিবদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতরে কয়েকশ মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় কয়েক ঘন্টা ধরে কাজ করে।
এখনো অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়ে তদন্ত চলছে। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
এঘটনা হংকংয়ের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুরোর মধ্যে একটি বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments