মিয়া মোহাম্মদ ছিদ্দিক (কিশোরগঞ্জ) কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যোতিশ^র পালের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুকশেদুল হক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,আওয়ামীলীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন,বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামান অপু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,উপ-সহকারী উদ্ভিদ সংরÿণ কর্মকর্তা বিজয় কুমার দেবনাথ প্রমুখ ও কৃষক-কৃষাণীসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসসুত্রে জানা যায়,উপজেলার ১টি পৌরসভা এবং ৯টি ইউনিয়নের ২ হাজার ২শ জন কৃষক-কৃষাণীর মাঝে ১ বিঘা আউস আবাদের জন্য ৫কেজি ধানবীজ ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২টি ধান কাটার হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments