নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর বাগ্যা, চর জিয়া উদ্দিন, সফি নগর গ্রামে দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া খালের পাশে নির্মিত বেঁড়ি বাঁধটি ঝুকি পূর্ণ অবস্থায় রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার প্রাকৃতিক দূর্যোগে বেঁড়ি ভেঙ্গে পড়ে যাওয়া গাছ দিয়ে ২ হাজার পরিবারকে বাঁচাতে বাঁধ রক্ষায় জঙ্গলা বাঁধ দেয়ায় গাছ কাটার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী।
৩০ আগস্ট (শুক্রবার) বেলা ১২ টায় চর জুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের ভুলুয়া খালের ওপর ঘন্টাব্যাপী মানবন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, চরজুবিলী ইউনিয়নের চর বাগ্যা, সফি নগর ও চর জিয়া উদ্দিনসহ ৪ টি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ভুলুয়া খাল টি। বিগত ২৫/৩০ বছর ধরে তারা প্রাকৃতিক দূর্যোগে কবলে পড়ে ক্ষতি গ্রস্ত হন। ২০/২২ বছর আগে ভুলুয়া খালের প্রথম বাঁধটি ভেঙ্গে যায় পরে নতুন বাঁধটি করা হয় এবং বাঁধের দুপাশে বন বিভাগ গাছ রোপন করেন। বিগত ১৫ বছর ধরে ধিরে ধিরে বাঁধটি ভাঙ্গতে শুরু করে । বাঁধের পাশে বসবাস করছেন ২ হাজার পরিবার, রয়েছে মসজিদ, স্কুল, মাদ্রাসাসহ একাধিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমানে বাঁধটি চলমান বন্যায় বাঁধটি ভেঙ্গে সেটি আরো ভয়াবহ আঁকার ধারণ করে পরে নিরুউপায় হয়ে এলাকাবাসী পড়ে যাওয়া গাছ গুলো দিয়ে জঙ্গলা বাঁধ দিয়ে নিজেদের রক্ষা করেন এবং নতুন ভাবে ফলজ, বনজ, কাঠ গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ রোপন করে দেন এলাকাবাসী। সম্প্রতি বন বিভাগ ভুমিহীন নেতা আবু কালাম সফি চৌধুরীসহ একাধিভূমিহীনদের বিরুদ্ধে গাছ কাটার মামলা দেন। উক্ত মিথ্যা মামলাটি প্রত্যাহার করে ভুলুয়া নদীতে নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ করে দেয়ার জন্য বর্তমান অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠা নোবেল বিজয়ী ডঃ ইউনুছের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী নদী ভাঙ্গনে ক্ষতি গ্রস্ত পরিবার গুলো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুমিহীন নেত্রী নাজমা বেগম, আসমা বেগম, ভূমিহীন নেতা মোঃ আব্দুর রহিম, নুর আলম। মসজিদের খতিব আব্বাস উদ্দিন প্রমূখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments