কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার লালমোহনে ১০ জুয়ারীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মজিদ আলী মাতাব্বর বাড়ির আলী আজগরের পরিত্যাক্ত ঘরের সামনের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এসম তাদের কাছ থেকে তিন বান্ডেল তাস ও জুয়া খেলার নগদ ৭শত ৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন সাইফুল ইসলাম (২৬) পিতা মোস্তফা খাঁন, মোঃ হারুন মাতাব্বর (৩৯) পিতা মৃত মোহাম্মদ আলী মাতাব্বর, মোঃ কাঞ্চন (৬০) পিতা মৃত সেকান্দার আলী, মোঃ গিয়াস উদ্দিন (৪০) পিতা জসিম উদ্দিন মাতাব্বর, মোঃ মঞ্জু (২০) পিতা মোঃ ফারুক, মোঃ মিজান (২৪) পিতা আঃ মালেক, মোঃ বেলøাল (২৩) পিতা ইব্রাহীম খলিল, মোঃ মহিউদ্দিন (২৮) পিতা মোঃ নুর ইসলাম , মোঃ মনির (২০) পিতা মোঃ সিদ্দিক ও মোঃ সুমন (২০) পিতা-মোঃ রতন। আটককৃতরা উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার বাসিন্দা।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মজিদ আলী মাতাব্বর বাড়ির আলী আজগরের পরিত্যাক্ত ঘরের সামনের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments