কুষ্টিয়া প্রতিনিধি: সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ট্রাকের ধাক্কায় শফিউল আজম (৫০) নামে এক কলেজশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।
বুধবার (১৪ জুলাই) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে। এনামুল হক একজন ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ওয়ালটন কোম্পানির একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল নিহত হন। আহত আরেকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া হাইওয়ে চৌড়হাস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments