আব্দুল্লাহ আল নোমান,ঠাকুরগাঁও প্রতিনিধি: ৬ জুলাই সারাদেশে একই সাথে নতুন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দীর্ঘ তিন বছর পর নতুন করে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
এরমধ্যে ৬৬৬ টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলেও ৪ টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তির আওতাধীন হয়। যার মধ্যে কলিগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিকেও এমপিওভুক্ত করা হয়েছে। এতে ঈদের ছুটি শেষেই ২০ জুলাই বুধবার অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ জহুরুল হক আমাদের বলেন, দীর্ঘ ২৪ বছর যাবৎ অনেক চড়াই উৎরাই এরমধ্য দিয়ে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি এবং এমপিওভুক্তির সকল নীতিমালা শর্ত পূরণ করতে সক্ষম হয়েছি যার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক জয়নাল আবেদীন ও মাহাবুব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই যোগ্য দেশনেত্রী যার ফলে তিনি আমাদের মতো অসহায় শিক্ষকদের আর্তনাদ শুনতে পেয়েছেন। আমরা জাতি গঠনের কারিগররা উনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
এইসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ স্থানীয় এলাকাবাসীও আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments