কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে ৮ টায় ইভিএম এর মাধ্যমে শুরু হয় ভোট গ্রহন। চলে একটানা বিকাল সাড়ে চারটা পর্যন্ত। সকল ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন বৃদ্ধা ছায়েরা খাতুন। বয়স ৭০ বছর। বয়সের ভারে কিছুটা নুয়ে গেছে সে। এই বৃদ্ধাকে তার মেয়ে মোসেদার সাথে ভোট দিতে আসে। ভোট কেন্দ্র থেকে বেড়িয়ে বলেন, বাবারে আগে সেল দিয়া ভোট দেতাম। আইজ মেশিনে টিপ দিয়া ভোট দিছি। হোসনেয়ারা বলেন, এই প্রথম ইভিএমে ভোট দিয়েছি। ভোট দেয়া এতো সহজ তা আগে জানতাম না। অপর এক ভোটার সোহেলা বেগম বলেন, ভোট কেন্দ্রে ঢুকেই অল্প সময়ের মধ্যে ভোট দিতে পেরেছি।
ওই ভোট কেন্দ্রে পিজাইডিং অফিসার ও কলাপাড়া বন্দর সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার মো জুয়েল বলেন, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। একই কথা বলেছেন বিভিন্ন ভোট কেন্দ্রের পিজাইডিং ও পোলিং অফিসার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান প্রতিদ্বন্ধীতা করেছেন। এছাড়া ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করে। এদিকে যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট,পুলিশ সদস্য ও আনসার সদস্য ছিলো। এছাড়া মাঠে র্যাব, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশের ১৫ টি মোবাইল টিম কাজ করেছে।
উপজেলা নির্বাচন অফিসার আবদুল রশিদ জানান, অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনের সম্পন্ন হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments