ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে চলতি বছরের নভেম্বরে এসএসসি বা সমমানের এবং ডিসেম্বর মাসে এইচএসসি বা সমমানের পরীক্ষা নেয়া হবে।
আজ বেলা ১১ টায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি বিষয়ের ওপর নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে।
তিনি আরো বলেন, পূর্বে সংক্ষিপ্ত আকারে দেয়া সিলেবাসের আলোকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এছাড়া পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে যে বিষয়গুলোর পরীক্ষা নেয়া হয়েছে সেগুলোর পরীক্ষা হবে না। সেসব বিষয়ের ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আবশ্যিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
শিক্ষা মন্ত্রী বলেন, পরীক্ষাগুলোর সময়সীমা ও কমছে। আগে ১০টি থাকলে তার মধ্যে চয়েস থাকতো। এবার সেই চয়েস থাকবে। নম্বও এই ক্ষেত্রেও সমন্বয় হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments