দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার মামলায় বিএনপির ৮জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানা পুলিশ জানায়, চলতি বছরের ৩১ জুলাই ও ১৫ আগস্টে দৌলতপুর থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি নাশকতার মামলা দায়ের করেন। ওইসব মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামের মৃত ঈমান সরদারের ছেলে কেরামত সরদার, খলিসাকুন্ডি এলাকার মৃত মহাসিন আলীর ছেলে আজগার আলী, ফিলিপনগর এলাকার মনিরুদ্দিনের ছেলে শিহাব, নূর সরকারের ছেলে জাপান সরকার, পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের এহসান আলীর ছেলে হায়দার আলী, পোড়াষলুয়া গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল ইসলাম, মোফাজ্জল হকের ছেলে মহিরুল ইসলাম ও ফকির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।
বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে দায়ের করা মামলার ৮জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments