বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল আজ বুধবার প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ -এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
বি ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৫৭.১৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬.৫০।
এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬১.৫০ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১.৫০।
উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments