উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের পশ্চিম জয়শ্রী গ্রামে ইরি ব্লক পানি সেচে বাধা প্রদান করে ব্লক ম্যানেজারের কাঝে ১লক্ষ টাকা চাঁদা দাবী করেছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ১৯ জানুয়ারী উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ, গৌরনদী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী(বিএডিসি), ক্ষুদ্র সেচ স্কিম এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিম জয়শ্রী এলাকার সেচ স্কিম প্রকল্পের(ম্যানেজার) মোঃ সেলিম সরদার। অভিযোগ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, ৮৩ নং জয়শ্রী মৌজা ও ৮৫ নং মুন্ডপাশা মৌজায় প্রায় ২৫০ একর কৃষি জমি ইরি/বোরো চাষের জন্য পানি সরবরাহ করে দীর্ঘদিন সুনামের সাথে ব্লক ম্যানেজার হিসাবে সুপরিচিত হয়ে সেলিম সরদার ইরি ব্লক চালাচ্ছেন। এরই মধ্যে ১১ জানুয়ারী সকাল ৭টায় ড্রেন কাটার সময় আকস্মিকভাবে একই এলাকার সাদ্দাম খলিফা, জাকির হোসেন হাওলাদার, নুরুল আমিন কানন, আঃ মোতালেব খান, ইমরান খান, আলমগীর খান, গফ্ফার হাওলাদার, মন্টু ওরফে বনি আমিন হাওলাদার, সজল ওরফে রায়হান হাওলাদার, মোয়াজ্জেম হোসেন সরদার, নুরুল ইসলাম হাওলাদার, দেলোয়ার হাওলাদার মিলে কিছু স-সস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ড্রেন কাটার কার্যক্রমে বাধা প্রদান করে এবং যুবকদের এ বছর ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ইরি ব্লকের ড্রেন কাটার কার্যক্রম বন্ধ করে দেয় এবং লেবারদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ শারীরিক নির্যাতন, বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই কারণে নির্ধারিত সময়ে ইরি/বোরো ব্লকে পানি সরবরাহ সম্ভব হচ্ছে না। এমনকি বীজধান রোপনের উপযোগী হওয়ায় চাষীরা সময়মত রোপন করতে পারছে না। এরফলে সাধারণ কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছে। প্রভাবশালীদের কবল থেকে ইরি ব্লক রক্ষা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ কৃষকরা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments