কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে নিচে চাপা পড়ে বিধান মজুমদা (৩০) নামে এক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এসময় আহত হয় টমটমের থাকা আরেক আরোহী মো.হাফিজুল (২৩)। তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার দুপরের দিকে উপজেলার লোন্দা বাজার থেকে ধানখালী কলেজ বাজারগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত বিধান উপজেলা চামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মজুমদারের ছেলে। সে পৌর শহরের কনফেশনারী ব্যবসায়ি সেলিম বেকারিতে কর্মরত ছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিধান কলাপাড়া পৌর শহর থেকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর রুচির মালামাল ডেলিভারি দেওয়ার জন্য টমটমযোগে ধানখালী কলেজ বাজার এলাকয় রওনা দেয়। পথিমধ্যে রাস্তায় টমটমের সামনের চাকা ঘুরে উল্টে নিচে চাপা পড়ে মাথা থেতলে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার সাথে থাকা মো.হাফিজুল মারত্মক আঘাতপ্রাপ্ত হয়।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments