ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটির নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী আবাসিক এলাকায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সেলুনে বই পড়ার এ কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেন তীর্থংকর নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সহ সভাপতি জসিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যকর্মী নাসরিন হীরা, নজরুল ইসলাম তুহিন, মোহাম্মদ আলী, আবদুল মান্নান, পারভেজ চৌধুরী।
অনুষ্ঠানে রাকিব হেয়ার কাটিংয়ের স্বত্বাধিকারী মো. রাকিবের হাতে বই ও তাক তুলে দেন অতিথিরা।
জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘সেলুনে সেলুনে বই ও তাক দেয়ার এ কার্যক্রম খবুই প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে বইয়ের পাঠক সৃষ্টি হবে। পাশাপাশি সেলুনে আসা গ্রাহকেরা বই পড়ে সময় কাটাতে পারবেন। এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ^জুড়ে’র কার্যক্রম শুরু হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments