স্টাফ রিপোটার: বিদেশ থেকে আগত দেশি বিদেশি পর্যটক, রেমিটেন্স যোদ্ধা এবং সাধারণ যাত্রীদের যাতায়াতের সমস্যা নিরসনের লক্ষ্যে বিমানবন্দর শাটল বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি’র উপস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ক্যানোপি-২, আগমনী হলের সামনে প্রাথমিকভাবে দুইটি শাটল বাসের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, বিমানবন্দর শাটল বাস সার্ভিসের রুটগুলো হলো বিমানবন্দর টার্মিনাল-২ বিমানবন্দর গোলচত্বর উত্তরা জসীমউদ্দীন রোড বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর টার্মিনাল-৩ বিমানবন্দর গোলচত্বর বিমানবন্দর টার্মিনাল-২।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান (বিবিপি, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডবিউসি, পিএসসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান মো: তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments