সিলেট অফিস: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। আজ সিলেট সফরকালে তিনি ওসমানী বিমানবন্দরে নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবন ও রানওয়েতে চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হওয়ার পর এই বিমানবন্দর ব্যবহারকারী সকল যাত্রীর জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলামান উন্নয়ন কাজের বিভিন্ন দিক সম্পর্কে সরজমিনে অবহিত হন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে দ্রুততার সাথে কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক শাহ জুলফিকার হায়দার, সিলেট বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমেদ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments