স্টাফ রিপোর্টার: অবৈধ স্হাপনামুক্ত রাস্তা ও ব্যাটারি চালিত অটোরিকশা মুক্ত ঢাকা চাই- নিরাপদ সড়ক ব্যানারে মিরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মিরপুর জোন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও যৌথ বাহিনীর সহযোগিতায় জনসচেতনতা মূলক র্যালি মিরপুর ১ নম্বর সনি হলের সামনে থেকে শুরু করে মিরপুর ১০ নম্বর থেকে পুনরায় সনি হলের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত এবিএমএ রাজ্জাক এর নেতৃত্বে মিরপুর থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মতিন,সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু,মিরপুর থানা বিএনপি নেতা হালিম উল্লাহ মজুমদার,মিরপুর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments