জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী: ভারত ও বুয়েটকে হারিয়ে দক্ষিণ এশিয়াতে প্রথম স্থান অর্জন করেছে Team Algean ,তবে ভিসা জটিলতায় যাওয়া হলোনা চীনে।
গত অক্টোবর মাসে জাতিসংঘের অঙ্গসংগঠন ESCAP (The United Nations Economic & Social Commission for Asia & South Pacific) কতৃক অনলাইনে আয়োজিত হয় “Youth Voice Competition” উক্ত প্রতিযোগিতায় কয়েকটি ধাপে বাছাইয়ের পরে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে তিনটি টিম বাছাই করা হয়। এর মধ্যে ছিল বাংলাদেশের Team Algean, বুয়েটের টিম এবং ভারতের একটি টিম। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে সাফল্যের পর, Team Algean দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রথম স্থান অর্জন করে এবং তারা চীনের Chengdu শহরে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।
আগামী ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল রাউন্ড শেষে, Team Algean ১ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক শহরে Sustainable Energy বিষয়ে জাতিসংঘের একটি অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল। তারা ৫ ডিসেম্বর দেশে ফিরার পরিকল্পনা করেছিল।
Team Algean এর সদস্যরা হলেন রাজশাহী শহরের কৃতি সন্তান তানভীর আহমেদ, ইরাম আজমাইন মুগ্ধ, রাজন্যা ত্রিধা এবং সামিউস সাবিক সূত্র।
ভিসা জটিলতার বিষয় নিয়ে টিমের সদস্য তানভীর আহমেদ বলেন, প্রথমবার ভিসা করতে যাওয়ার কারণে নানা সমস্যা হয়েছে। আর আমাদের পাসপোর্ট হাতে পেতে দেরি হয়েছিল। যার জন্য নিদিষ্টি যে সময় ছিল সেটি কমে এসেছিল। আর ভিসা করতে গিয়ে কিছু পদ্ধতি থাকে তার মধ্যে টি ফর্ম প্রয়োজন ছিল । আমরা আমাদের টিমের পক্ষে কমিটির কাছে ইমেইল করেছিলাম যেন সেটি আমাদের দেয়। কিন্তু সময় সাপেক্ষ বিষয় বলে তারা সেটি দেয় নি। তবে তারা বলেছিল যে কাগজ পত্র আছে সেগুলো দিলেই ভিসা দিয়ে দিবে। আর আমরা রাজশাহীর বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন এপ্লাই করতে । কিন্তু সময়ের কারণে ও আমাদের ভিসার যে কাইটেরিয়া থাকে সেটি না পুরণ হওয়ায় এপ্লাই করতে পারিনি। যার জন্য আমাদের যাওয়া হচ্ছেনা।
তারা আরো জানান, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েও তারা ভিসা জটিলতার কারণে এবার অংশগ্রহণ করতে পারছেন না, যা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। “মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশেষ সুপারিশে যদি দ্রুত ভিসা পাওয়া যেত, তবে আমরা দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করতে সর্বাত্মক চেষ্টা করতাম।”
তবে, তারা নিজেদের সাফল্য নিয়ে আনন্দিত এবং বলেছেন, Team Algean দক্ষিণ এশিয়া অঞ্চলে বুয়েট ও ভারতের দলকে হারিয়ে প্রথম স্থান অর্জন করতে পেরে গর্বিত।
এদিকে, Team Algean এর সদস্যরা জানান যে, ভবিষ্যতে সুযোগ পেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে আরও বেশি সাফল্য অর্জন করার জন্য প্রস্তুত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments