কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলায় ২ কেজি গাঁজাসহ মো. সোহরাব সরদার (৫০) ও আঃ হালিম সিকদার(৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রোববার (২৯) আগস্ট সকাল পৌনে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. সোহরাব সরদার ভোলা সদর থানার উত্তর চর ভেদুরিয়া ৫ নং ওয়ার্ডের সরদার বাড়ির মো. আলীম উদ্দিন সরদারের ছেলে ও আঃ হালিম সিকদার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত লোকেয়াতুল্লাহ সিকদারের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাফিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে মো. সোহরাব সরদার ও আঃ হালিম সিকদার নামের দুই মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments