কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া (১২) নামের এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে। মৃত লামিয়া কলাপাড়া সোবাহান সিকদার মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ইট ভাটার শ্রমিক সোহাগ হাওলাদারের মেয়ে। তার বাড়ি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট মাস ধরে মৃতর পরিবার কলাপাড়ায় বসবাস করছে। শনিবার সন্ধার পর লামিয়া ঘরের দড়জা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments