স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরা থানাধীন (ডগাইর) ৬৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় কোদাল দয়া মসজিদের সামনে নতুন এ অফিস উদ্বোধন করেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:সিফাত সাদেকিন চপল। এরআগে সংগঠনের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৬ নং ওয়ার্ড দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো:এরশাদ মিয়া, সাবেক ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রেজু মুন্সী, ৬৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো:শামীম খান, ডেমরা থানা তাঁতী লীগের সভাপতি মো: সজীব, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো:নূরে শাওন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো: এমদাদ হোসেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments