মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টর চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার(১৫মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আফতাবের স্ত্রী বিথি (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)। এ ঘটনায় আহত আফতাবকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজশাহী থেকে মান্দার দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, আরেকটি মোটরসাইকেলে আফতাব ও তার স্ত্রী এবং কন্যা সন্তান ছিল। এদের মধ্যে বিথি ও তার মেয়ে মরিয়মকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আফতাবকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা রাজশাহীতে বসবাস করেন। একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা নিয়ামতপুর থেকে রাজশাহী ফিরছিলেন।
পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments