নাটোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের ছবি- বক্তব্য টেলিভিশনে দেখানো যেতো না, পেপারে উঠতো না। আমরা বলে দিতে চাই, যে সমস্ত চ্যানেল যে সমস্ত পত্রিকা ছাত্র সমাজকে খুন করা এই খুনির (শেখ হাসিনা) ছবি যদি প্রচার করে ঐ টেলিভিশন ঐ পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার(১৫ আগস্ট) দুপুরে নাটোরের আলাইপুরে ছাত্র- জনতা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণহত্যার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার ছাত্র -জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। আমাদের দাবি অতিসত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
দুলু বলেন, তিনি( শেখ হাসিনা) পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। কিন্তু এই ছাত্র-সমাজ, এদেশের জনগণ আবার প্রতিরোধ গড়ে তুলবে। তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই।
বিএনপির নেতা রুহুল কুদুস তালুকদার দুলু বলেন, যে ভোটে বেগম খালেদা জিয়া অংশ গ্রহণ করবে, যে ভোটে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশগ্রহণ করতে পারবে সে ভোট বাংলাদেশে হবে। এ ভোটের জন্যই তো আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। খুব দ্রুত এ নির্বাচন দেশের মাটিতে হবে। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমার ও নাটোরের জনগণের দাবি, সকল হত্যার বিচার করতে হবে।
দুলু বলেন, নাটোরের সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিকদের সাথে নিয়ে নাটোরকে শান্তিতে রাখতে এবং সন্ত্রাসমুক্ত করতে যা যা করা দরকার আমরা তাই করবো।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments