ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১৬ ঘন্টা পর ফের একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। গতকাল শনিবার পৌণে ১০ টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলীর দারিয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১ টার দিকে লাইনটি বেঁকে যায়। এতে করে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানান, সকালে অত্যাধিক গরমের কারণে আপলাইনে মেরামত করা রেল লাইনটি পুণরায় বেঁকে গেছে। এতে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ডাউন লাইনের অবস্থাও ভাল নয়। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উর্ধ্বতন মহলের নির্দেশে ৩০কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। বেঁকে যাওয়া লাইনটি সচল করার বিষয়ে তিনি বলেন, রেল লাইন ঠান্ডা না হওয়া পর্যন্ত মেরামত কাজ করা যাবে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায় গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘন্টার তৎপরতা চালিয়ে শুক্রবার রাতে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও শনিবার সকাল থেকে ফের তা বন্ধ হয়ে পড়ে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments