স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)এ এম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনকে আমি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি দেশের জন্য কিছু করার। এটি আমার দায়িত্ব, আমার প্রতিশ্রতি।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং প্রগণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য। আমরা কারও চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করব না। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং করবে।
সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার জন্য প্রস্তুত। যারয এখনও নির্বাচনে আসেননি, তাদেরকেও আহবান জারই-আসুন, অংশ নিন, দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করি।
তিনি আরও জানান, কমিশন খুব শিগগিরই নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে এবং সে অনুযায়ী নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায় রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments