উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রলি চালকসহ দুজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত সূত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামের তাহের আলি দাহারিয়ার ছেলে ট্রলি চালক নিয়ামুল দাহারিয়া (২৮) এর সহযোগী চালক মোঃ মোশারফ ঘরামীকে শুক্রবার রাতে মাদকসেবীরা বেপরোয়া হয়ে হামলা চালায়। নিয়ামুল দাহারিয়া এর প্রতিবাদ করায় তাকে ২৬ নভেম্বর দুপুর আড়াইটায় বসতবাড়ির সামনে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় ওই এলাকার মাদকসেবী সন্ত্রাসী সাইফুল মৃধা, সৌরভ মৃধা,মেহেরাব মৃধা। এসময় রবিউল শরীফ বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করেছ এবং নিয়ামুলের সাথে থাকা এনজিওর কি¯িÍর নগদ ৩২ হাজার টাকা ও একটি দামীয় মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাইফুল ইসলাম মৃধা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেÿে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments