সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি : তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহযোগিতায় মৌলভীবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী (১৯-২৩ সেপ্টেম্বর) প্রশিক্ষণ শুরু হয়েছে আজ।
রোববার (১৯ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহায়তায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারে সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কনসালট্যান্ট তাপস ঘোষ, গ্রাসরুটসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলী সূত্রধর প্রমূখ।
বিসিক, মৌলভীবাজার-এর উপব্যবস্থাপক প্রকৌশলী মো: মাখদুম এলাহী মাশরাভী শামসের সভাপতিত্বে ও মাসুমা ব্রিগেডের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমী রানী পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিসিকের প্রমোশন অফিসার মো: বিল্লাল হোসেন ভূইয়া।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments