প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের মামলায় ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে সাতক্ষীরার লেকভিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে ওই শিশুর বাবা আজহারুল ইসলাম বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আমিনুর ইসলাম উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাঁশ গ্রামের আফাজউদ্দিন মোড়লের ছেলে ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো দুই আসামি পলাতক রয়েছেন। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছেন।
জানা গেছে, গত ১০ নভেম্বর ইউপি সদস্যের বাড়ি থেকে ১ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনার ২০ দিন পর গত ৩০ নভেম্বর শিশু রমজান আলীকে (১২) আটকে রেখে টাকা চুরির অপবাদ দেন ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়ল, মাসুদ মোড়ল এবং শামীম মোড়ল। এ সময় তাঁরা শিশুটির ওপর নির্যাতন চালান। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা রমজানকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments