রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ এর হাওরাঞ্চলের কোটি মানুষের প্রত্যাশিত স্বপ্ন পূরণের লক্ষে সুনামগঞ্জ টু নেত্রকোণা শেখ হাসিনার উড়াল সেতুর কাজ অচিরেই শুরু হতে যাচ্ছে। একথা বলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়র মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার বিকেল ৪ টায় জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের মমিনপুর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফা। উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চালনায়।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম। প্রধান মেহমান ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মাওলা, সিলেট বিভাগীয় প্রকৌশলী নির্মুল্য কুমার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন,জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের, বিশিষ্ট শিল্পপতি মো: মনির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায়, স্বাধীনতার ৫১ বছরের হাওরাঞ্চল সহ নেত্রকোণা ও সুনামগঞ্জ দু জেলার সেতুর মাধ্যমে যোগাযোগের বন্ধন সৃষ্টি হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের আশায় শোক কে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা উড়াল সড়ক সুনামগঞ্জ প্রকল্পের কাজটি গতিশীল করার জন্য একটি বিশেষ কারিগরি টিম সর জমিনে পরিদর্শন করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments