জাবি প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় নিহত ৪৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত আক্তার মিশুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ।
শুক্রবার (২৯ জুলাই) শহীদ রফিক জব্বার হলের মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল আহমেদ।
এসময় জাবি ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও বিভিন্ন হল থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলের দোয়া মোনাজাত পরিচালনা করেন শহীদ রফিক জব্বার হলের ইমাম জনাব রিয়াজুল ইসলাম। এসময় আরাফাত আক্তার মিশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মাহফিল শেষে হলের সামনে নির্মিত মিশু চত্বর পুনর্নির্মাণ ও সংরক্ষণের বিষয়ে হল কর্তৃপক্ষের নিকট দাবি জানান শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ নেতারা।
মিলাদ মাহফিলে শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগ নেতা ৪৪ ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন এবং সাব্বির হোসেন নাহিদ ও ৪৫ তম আবর্তনের রমিম মাহমুদ, সাজ্জাদ শোয়াইব চৌধুরী, ফয়সাল খান রকি, সোহেল রানা, এস এম আহসান আমিন ফাহিম, জোবায়ের আহমেদ, তানজীর আহমেদ মেহেদী, সরব ইসলাম রকিব, শাহরিয়ার শুপ্ত, হূমায়ুন কবির রাসেল, ইমরান হোসেন আবির, মোঃ ইমরান হোসেন জনি ও শুভাশীষ ঘোষ সহ হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ জুলাই যশোর যাওয়ার পথে সিরাজগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান ৪৪ তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র আরাফাত আক্তার মিশু।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments