সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ প্রবাস ফেরত স্বামীর সাথে মার্কেট করতে এসে পালিয়েছেন এক স্ত্রী। গত ২০ বছর সৌদি আরবের জেদ্দায় প্রবাস জীবন শেষ করে নিয়ে আসা তার অর্জিত সহায় সম্বল যা ছিল সব কিছুই নিয়ে গেছে তার স্ত্রী। গত এক মাস ধরে স্ত্রীকে খুঁজে না পেয়ে মেলান্দহ থানায় করেছেন সাধারণ ডায়েরী (জিডি)।
আজ দুপুরে প্রেসক্লাব জামালপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে স্ত্রীকে উদ্ধারে সাংবাদিকদের সহায়তাও চেয়েছেন। প্রবাস ফেরত এই জাকিরুলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গুজামানিকা গ্রামে।
সংবাদ সম্মেলনে জাকিরুল বলেন, আমি ২০০৪ সালে সৌদি আরবের জেদ্দায় একটি পাওয়ার প্লান্টে মেকানিং হিসাবে কাজ করেছি। ২০ বছর প্রবাস জীবন শেষ গত গত ৬ মার্চ দেশে ফিরে আসি। এরপর বাবা মার অনুরোধে পারিবারিক ভাবে মেলান্দহ উপজেলার মালঞ্চ পশ্চিমপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে মনেকা আক্তারকে বিয়ে করি। এরপর সুখে সংসার জীবন চলে আসছিল। এরপর মধ্যে মনেকা কয়েক দফায় বাড়িতে গিয়ে আবার চলে আসছে।
কিন্তু গত ১৫ সেপ্টেম্বর মনেকার বড় বোন ওমরা হজ্ব পালন করে আমার বাড়িতে আসে। এরপর বড় বোনের সাথে ৫ দিন পিতার বাড়িতে থেকে আসে। এরপর আমাকে মার্কেট নিয়ে যাবার জন্য চাপ দিতে থাকে। আমি ৩০ সেপ্টেম্বর মেলান্দহে নিয়ে যাবার পর হঠাৎ আমার ওয়াশরুমের প্রয়োজন হলে একটি মসজিদে গেলে সে পালিয়ে যায়। এরপর মনেকাকে খুঁজতে গেলে তার পরিবার উল্টো আমাকে হুমকি দেয়।
সে বাড়ি থেকে বের হবার সময় আলমারি থেকে আমার অর্জিত ৫ লাখ টাকা আর ১০ ভরি স্বর্ণ নিয়ে আসে। সেগুলো নিয়ে সে পালিয়েছে।
এ সময় জাকিরুল কান্নায় ভেঙ্গে পড়েন এবং তার আকুতি আমার স্ত্রীকে ফিরিয়ে দেয়া হোক। তাকে না পেলে আমি আর আমার পরিবার শেষ হয়ে যাবো।
জাকিরুল আরোও বলেন, তার বড় বোন নূরেজা ওকে সরিয়ে রেখেছে। খোদেজা নামের মনেকার এক চাচাতো বোন জানিয়েছে সে নারায়নগঞ্জে আছে তার বড় বোনের সাথে। আমি আমার স্ত্রীকে ফেরত চাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments