ডেস্ক রিপোর্ট : পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ। রোববার (২০ নভেম্বর) কাতারের আল খুরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর।
বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য দলগুলো ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রাখছে। এর সঙ্গে পর্যটকরাও স্বাগতিকদের মাটিতে ভিড় জমিয়েছেন। উদ্বোধনী দিনের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে দেশটি।
একনজরে জেনে নেওয়া যাক, কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে সেসব বিষয়ে…
বিশ্বকাপের শুরু ও শেষ
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু হবে রোববার (২০ নভেম্বর)। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে বিশ্ব আসরে শিরোপা উঁচিয়ে ধরার এই লড়াই শেষ হবে।
বিশ্বকাপের ২২তম আসরের প্রথম ম্যাচ
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ হবে দেশটির আল বায়াত স্টেডিয়ামে। এদিন লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
উদ্বোধনী অনুষ্ঠান যখন
স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচের আগে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে
উদ্বোধনী অনুষ্ঠান হবে আল বায়াত স্টেডিয়ামে। এ স্টেডিয়ামটি ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন। বিশ্ববিখ্যাত জনপ্রিয় শিল্পী ও সংগীতজ্ঞরা দর্শক মাতাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক লিল বেবি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ অনেকেই পারফরম্যান্স করবেন। বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। এ গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। নোরার সঙ্গে থাকবেন মানাল ও রেহমা। এ ছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।
মাসকট প্রদর্শন
চলতি বিশ্বকাপের অফিসিয়াল মাসকট লা’ইব। লা’ইব একটি আরবি শব্দ। এর অর্থ ‘সুপার-স্কিলড প্লেয়ার’ বা ‘অতি দক্ষ খেলোয়াড়’।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।
আমাদের সময়. কম
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments