সুব্রত সানা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনার তৃতীয় ডোজ (বুস্টার) টিকা নিয়েছেন। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এসে টিকা নেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, এবার ফাইজার কোম্পানীর প্রস্তুতকৃত বুস্টার ডোজ টিকা নিয়েছেন। এর আগে নিয়ে ছিলেন মর্ডানার টিকা। ‘ম্যাডামসহ (খালেদা জিয়া) চারজন একসঙ্গে বুস্টার ডোজ নিয়েছেন। অন্য তিনজন হলেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম এবং আব্দুল খালেক।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামকে আমরা হাসপাতাল থেকে যেভাবে নিয়ে এসেছি, তেমনই আছেন। বলতে পারেন, উনার শারীরিক অবস্থা একরকম স্থিতিশীল আছে। বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে ম্যাডাম চিকিৎসা নিচ্ছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments