ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ একটি উচ্চ আর্দ্রতার দেশ। এই আর্দ্রতা বা স্যাঁতস্যাঁতে ভাব কেবল প্রতি ঋতুতে অস্বস্তি নিয়ে আসে না বরং গৃহস্থালির কাজে কর্মে, বিশেষ করে কাপড় ধোয়া ও শুকানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এ কারণে কাপড় ধোয়া ও শুকানোর সব ধাপ পার করার পরও কাপড়ে থেকে যেতে পারে বাসি গন্ধ বা আরও খারাপ হলে বাসা বাঁধতে পারে ব্যাকটেরিয়া, যার কারণে কাপরের গুণগত মানের ক্ষতি হয়ে থাকে।
গবেষণায় দেখা গেছে, আর্দ্র বা স্যাঁতস্যাঁতে পরিবেশে কাপড় রাখলে সেগুলোর মধ্যে সহজেই ব্যাকটেরিয়া ও ছত্রাক সহজেই জন্মাতে পারে। কাপড় নিয়ে প্রায়শই আমাদের এ সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে বর্ষাকালে এটা প্রকট হয়ে দাঁড়ায়। এছাড়াও, কাপড় শুকানোই তো আসল সমস্যা নয়, বরং বাস্তবিক সমস্যা হচ্ছে, মেশিনে কাপড় কতটা ভালোভাবে ধোয়া হচ্ছে, দাগ বা জীবাণু কতোটুকু দূর করা যাচ্ছে এবং কাপড়ের ফেব্রিক ঠিক থাকছে কি-ই না।
বাজারে থাকা অপেক্ষাকৃত পুরাতন মডেলের ওয়াশিং মেশিনগুলো উচ্চ আর্দ্রতায় কার্যকরী সেবা প্রদান করতে পারে না। কাপড়ে থাকা গন্ধ এবং জীবাণুর মূল কারণ দূর করতে এ ওয়াশিং মেশিনগুলোর প্রযুক্তি যথেষ্ট নয়। আর এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্টিম প্রযুক্তি সম্বলিত নতুন প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির ওয়াশিং মেশিন বাজারে আনা হয়েছে। এই স্মার্ট যন্ত্রগুলো কাপড় ধোয়ার সাথে সাথে কাপরের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয় কততুকু পানি প্রয়োজন, ডিটারজেন্ট কি পরিমাণে লাগবে এবং সাইকেলের (ধোয়ার) সময়টা কতখানি হবে, যার ফলে কাপড় একদম নিখুঁতভাবে পরিষ্কার হবে।
এ ওয়াশিং মেশিনগুলোতে স্টিম প্রযুক্তি ব্যবহার করা হয়, যা ৯৯.৯ শতাংশ পর্যন্ত সাধারণ ব্যাকটেরিয়া এবং অ্যালার্জেন ধ্বংস করতে পারে তেমন কোন রাসায়নিক ছাড়াই। যারা পরিস্কার-পরিছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে বিশেষভাবে সচেতন, তাদের জন্য এই ধরণের অ্যাপ্লায়েন্সগুলো খুবই উপযোগী; বিশেষ করে ছত্রাক প্রবণ স্যাঁতস্যাঁতে এলাকায় যারা থাকেন। কাপড় পরিষ্কারের সময় এই মেশিনগুলো ১৯ শতাংশ পর্যন্ত কম পানি ব্যবহার করে এবং পুরো প্রক্রিয়াতে ৫০ শতাংশ পর্যন্ত সময় সাশ্রয় করে।
এআই প্রযুক্তি থাকা যন্ত্রগুলোতে যুক্ত করা হয়েছে ড্রাইং সাপোর্টের মত আরেকটি যুগান্তকারী ফিচার, তাই বাইরের আবহাওয়া যাই হোক না কেন; বৃষ্টি কিংবা রোদ, কাপড় কিভাবে শুকাবে তা নিয়ে এখন আর দুশ্চিন্তা করতে হবে না। অত্যাধুনিক প্রযুক্তির এই উন্নত ওয়াশিং মেশিনগুলো কাপড়কে গভীরভাবে পরিষ্কার করে শুকিয়েও দেয়। বর্ষাকালে এক সময় দিনের পর দিন অপেক্ষা করতে হতো কাপড় শুকানোর জন্য, এখন সেই বিরক্তিকর অপেক্ষা থেকেও মুক্তি দিয়েছে এই নতুন প্রজন্মের ওয়াশিং মেশিন।
এছাড়াও, দীর্ঘমেয়াদে দক্ষতার সাথে সেবা প্রদানের উপযোগী করে মেশিনগুলো ডিজাইন করা হয়েছে। এর মধ্যে কিছু মডেল আবার ইনভার্টার মোটরসহ বাজারে আসে, এগুলো ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। স্যামসাংয়ের এই ওয়াশিং মেশিনগুলো আর্দ্র জলবায়ূ অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে টেকসই উপায়ে কার্যকর লন্ড্রি কেয়ার প্রদান করা যায়।
জলবায়ূ আমাদের দেশের মানুষের প্রতিদিনের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। তবে, এআই ইকোবাবল প্রযুক্তিসম্পন্ন অত্যন্ত উচ্চ কার্যক্ষমতার এই ওয়াশিং মেশিনগুলো এখানকার মানুষের জীবনযাপনে উলেøখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। বুদ্ধিমত্তার সাথে ক্লিনিং, এনার্জি সম্পর্কে সচেতন পারফরমেন্স, সেই সাথে স্টিমের মাধ্যমে জীবাণুমুক্তকরণের এক অনন্য সমন্বয় এই আধুনিক মেশিনগুলো। এই প্রযুক্তি এখন এমন সব সমস্যার সমাধান দিচ্ছে, যা আগের ওয়াশিং মেশিনগুলো দিয়ে করা যেত না।
এআই-চালিত মেশিনগুলোর বদৌলতে কাপর ধোয়া ও শুকানোর প্রক্রিয়া এখন আর আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়, আবার কাপড়ের উজ্জ্বলতাও থাকবে অটুট। নতুন এ প্রযুক্তি কাপড় ধোয়াকে করেছে আরও পরিষ্কার, সুরক্ষিত ও স্মার্ট।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments