ফেনীর ছাগলনাইয়ায় বন্যার্তদের মাঝে মজনুর ত্রাণ বিতরণ

প্রকাশ : 26 Aug 2024
ফেনীর ছাগলনাইয়ায় বন্যার্তদের মাঝে মজনুর ত্রাণ বিতরণ


স্টাফ রিপোর্টার: ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম ও মধ্যম শিলুয়া,দক্ষিণ হরিপুর, পূর্ব শিলুয়া এবং ছাগলনাইয়া উপজেলার ইজ্জতপুর উত্তরপাড়া, সাসসতি , বাংলাবাজার, দাইয়াবী বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ০১ সংসদীয় আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু।


সোমবার দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ কালে মজনু বলেন, কোনো মানুষকে আমরা অনাহারে রাখবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা প্রত্যন্ত অঞ্চলে ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছি। যতদিন বানভাসি মানুষ ঘরে ফিরে না যাবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে আছি। 


পাশাপাশি দেশের সকল বিত্তশালীদের বন্যার্তদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান মজনু।

সম্পর্কিত খবর

;